,

‘শাকিব অন্য দেশপ্রেমী, তার সঙ্গে কোন ছবি করবো না’

news-image

ডেস্ক রিপোর্ট : ’শাকিবের সঙ্গে ছবির প্রস্তাব এলেও করবো না। কারণ সে অন্য দেশপ্রেমী। আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না। ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক-প্রযোজক অন্য দেশ থেকে এসেছে।’

সম্প্রতি আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে এমন কথা বললেন এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা নিপুণ। অনুষ্ঠানের উপস্থাপক পূর্ণিমা তাকে প্রশ্ন করেন, সুপারস্টার শাকিব খানের সঙ্গে তুমি অনেক ছবি করেছো। এখন যদি তার সঙ্গে কাজের প্রস্তাব আসে করবে?’ উত্তরে নিপুণ কথাগুলো বলেন।

২০০৬ সালে ‘পিতার আসন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিপুণের। ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি হয়ে অভিনয়ও করেছেন এ অভিনেত্রী।

জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত কী জানতে চাইলে নিপুণ বলেন, ‘২০০১ সালে আমেরিকায় যাওয়া।’ তবে সেটি কেন ভুল সিদ্ধান্ত ছিল তা জানাতে চাননি নিপুণ।

এছাড়াও নিপুনকে জিজ্ঞেস করা হয় প্রেম করছেন কী না? উত্তরে নিপুন জানান তার স্পেশাল কেউ আছেন। তবে তার নাম বলতে চাননি। উপস্থাপক বার বার প্রশ্ন করেও স্পেশাল কেউ একজনের নাম নিপুণের মুখ থেকে বের করতে ব্যর্থ হন।
সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের