,

নবাব পরিবারে ফের আসছে নতুন অতিথি

news-image

বিনোদন ডেস্ক: ২০১৬ সালের ডিসেম্বরে পুত্র সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান। কারিনার সঙ্গে সাইফ আলি খানের সংসারে তৈমুর আলি খানই তাদের প্রথম সন্তান। জন্মের পর থেকেই তারকাখ্যাতি পেয়েছে তৈমুর। সেই খ্যাতিতে ভাগ বসাতে তাদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। অন্তত কারিনা এমন ইঙ্গিতই দিলেন সম্প্রতি।

দ্বিতীয়বারের মতো মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন পতৌদি পরিবারের বউ কারিনা কাপুর খান। তৈমুর আলি খানের দুই বছর পেরোনোর পর আরো এক সন্তানের জন্ম দেবেন সাইফ-পত্নী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কারিনা।

যদিও বর্তমানে করণ জোহরের ‘তাখত’ এবং অক্ষয় কুমারের সিনেমা নিয়ে ব্যস্ত আছেন কারিনা। তবে ভিডিওতে দেখা যায়, একটি টক শো-তে হাজির হয়েছেন কারিনা কাপুর খান এবং তার প্রিয় বন্ধু অমৃতা অরোরা। আর সেখানেই কারিনাকে দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে প্রশ্ন করা হয়। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরো দুই বছর পর দ্বিতীয় সন্তান তাদের জীবনে আসতে পারে।

যা শুনে অমৃতা অরোরা বলেন, কারিনা যদি আবার মা হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তখনই যেন তাকে জানানো হয়। কারিনা দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নিলে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন বলে জানান, যা শুনে হেসে ফেলেন কারিনা। তবে মজার ছলেই দ্বিতীয়বার মা হওয়ার কথা বলেছেন, না সত্যিই জুনিয়র কেউ আসবেন, তা নিয়ে খোলাসা করে কিছু জানাননি কারিনা। সূত্র: পিঙ্কভিলা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর