,

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের সেবার মান ও পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দেশে ডেঙ্গুর পরিস্থিতি, চিকিৎসাসেবার মান এবং হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তাঁর এ পরিদর্শন।
হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়লে অসন্তোষ জানান সরকারপ্রধান। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে যান। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বছরের এই সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। প্রতিবছর এ রোগে বহু মানুষ আক্রান্ত হন এবং অনেকে প্রাণ হারান। তাই ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা। এ জন্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব স্থানে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট