,

অভিনেত্রী স্বরাকে ‘যৌনকর্মী’ বললেন বিবেক

news-image

বিনোদন ডেস্ক: আবারও সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার স্বরাকে ‘যৌনকর্মী’ বলে অপমান করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ার নিয়ম ভাঙার অপরাধে ওই পরিচালকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার।

সম্প্রতি ‘ভিরে দি ওয়াডিং’ ছবিতে একটি ‘যৌন আবেদনময়ী’দৃশ্যে অভিনয় করতে দেখা যায় স্বরাকে। ওই দৃশ্যে অভিনয় করার জন্য বারবার সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য, আক্রমণের মুখে পড়তে হয়েছে স্বরাকে।

গত সোমবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী স্বরাকে একজন ‘যৌনকর্মী’ বলে অপমান করেন। ঘটনার পরই বিষয়টি নিয়ে টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অভিনেত্রী স্বরা। এরই পরিপ্রেক্ষিতে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অ্যাকাউন্ট ব্লক করে টুইটার কর্তৃপক্ষ।

একই সঙ্গে নারীদের এভাবে মানসিক আঘাত করার জন্য পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে কড়া ভাষায় পাল্টা আক্রমণ করেন স্বরা। একই সঙ্গে তার অভিযোগ গ্রহণ করে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অ্যাকাউন্ট ব্লক করে দেয়ায় টুইটার কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন স্বরা।

তবে বিষয়টি নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি পরিচালক বিবেক। এদিকে সোশ্যাল মিডিয়ায় স্বরাকে অপমান করে নানা রকম মন্তব্য করছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের