,

অভিনেত্রী রুমানা এখন ঢাকায়

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী রুমানা খান এখন ঢাকায় অবস্থান করছেন। ২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুমানা। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। জানা গেছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রুমানা।

গত শুক্রবার অভিনেত্রী রুনা খানের বাসায় এক ঘরোয়া আয়োজনে দেখা গেছে অভিনেত্রী রুমানাকে। সেই ঘরোয়া আয়োজনে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী রিচি সোলায়মানও ছিলেন।
কয়েকদিন আগেই দেশে এসেছেন রিচি সোলায়মান। গত শনিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন রিচি।

অন্যদিকে অভিনেত্রী রুমানা ঈদের আগে ঢাকায় এসেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানা গেছে।

টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা। পরবর্তীতে সিনেমায় অভিনয় করেও তারকাখ্যাতি পেয়েছেন। বেশ কয়েক বছর তাকে মিডিয়ার কোনও কাজে সেভাবে দেখা যায়নি। তবে মিডিয়ার সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

তৌকির আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রুমানার। ২০০৭ সালে শাকিব খানের বিপরীতে ‘এক টাকার বউ’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এরপর একে একে শাহীন-সুমনের ‘বিয়ে বাড়ি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘প্রেমে পড়েছি’, জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘মা আমার চোখের মণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি ছবিতে অভিনয় করেছেন রুমানা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের