,

এবার প্রেমের বাক্স খুলবেন সিয়াম-পূজা

news-image

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ ছবিটি এখনো চলছে দেশের অনেকগুলো হলে। ছবিটি দিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। অভিনয়ের বাইরেও ছবির বেশ কয়েকটি গানও আলাদাভাবে নজর কাড়ে শ্রোতা-দর্শকদের।

গ্রামীণ পটভূমিতে চিত্রায়িত ‘ওহে শ্যাম’ শিরোনামের গানটি মুগ্ধতা ছড়িয়েছে সবখানে। মিষ্টি কথার গানটি লিখেছেন লোকগানের অন্যতম গীতিকার শাহ আলম সরকার এবং সুর করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী কণা ও ইমরান।

এবার সিয়াম ও পূজা জুটির ‘দহন’ ছবিতেও এবার চমক নিয়ে থাকছেন ইমরান ও কণা। ইমরান-কনার গানে গানে আবারও দর্শক মাতাবেন সিয়াম-পূজা। রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’র নতুন গান ‘প্রেমের বাক্স দেব খুলিয়া’র জন্য এবার গেয়েছেন কণা ও ইমরান। শাহ আলম সরকারের কথা ও সুরে এর সংগীত করেছেন ইমন সাহা। এই গানটি নিয়েও ব্যাপক আশাবাদী তারা।

ইমরান বললেন, ‘ওহে শ্যাম’ গানটি আমাদের জন্য খুব সুন্দর এক স্মৃতি। এবারও গাইলাম নতুন গান। আর এর দৃশ্যধারণ এখন চলছে। তাই আমি ও কণা আপা দুজনই তাদের শুটিং স্পটে গিয়েছিলাম।’ সিয়াম বললেন, ‘আমাদের ওহে শ্যাম গানটি সবাই পছন্দ করেছিলেন, এই গানটিও সবার ভালো লাগবে’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিতে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন সিয়াম আর পূজা আছেন গার্মেন্ট কন্যার চরিত্রে ভূমিকায়। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর