,

পরকীয়ার জের; স্ত্রীর মাথা হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর!

news-image

অনলাইন ডেস্ক: স্ত্রী’র কাটা মাথা নিয়ে আত্মসমর্পণ করতে থানায় গেলেন এক স্বামী। গত রবিবার এই হাড় হিম করা ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের চিকমাঙ্গালুরে।

মূলত বাড়ি ফেরার পর স্ত্রী রূপাকে অন্য পুরুষের সঙ্গে দেখার পর মাথা ঠিক রাখতে পারেননি তার স্বামী সতীশ। রাগের বসে রূপার সঙ্গীকে আক্রমণ করতে গিয়ে সেই কোপ পড়ে যায় রূপার উপর। বিপদ বুঝে পালিয়ে যায় রূপার সঙ্গী। অবশেষে স্ত্রীর কাটা মাথা নিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

জানা গেছে, ৩০ বছর বয়সী সতীশের সঙ্গে রূপার বিয়ে হয় নয় বছর আগে। তাদের দুটি সন্তানও রয়েছে। এদিকে গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রূপা। সতীশ তাদের বারবার সতর্ক করলেও লাভ হয়নি কিছুই। রবিবার বেঙ্গালুরু থেকে ফিরে সতীশ এই ঘটনা দেখার পর নিজেকে আর স্থির রাখতে পারেনি।

ক্রোধের বশে সেখানেই স্ত্রী’র শিরচ্ছেদ করেন। তারপর সেই কাটা মাথা একটি ব্যাগে নিয়ে মোটরবাইক চালিয়ে ২০ কিলোমিটার দূরের থানায় উপস্থিত হন। এরপর থানায় ঢোকার আগে ব্যাগ থেকে সেই মাথা বের করে চুলের মুঠি ধরে নিয়ে যান পুলিশের কাছে। পুলিশ তাকে গ্রেফতার করে। চিকমাঙ্গালুর পুলিশ সুপার আন্নামালাই কুপ্পাস্বামী জানিয়েছেন, তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে৷ সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের