,

এই ‘যাযাবর’কে নিয়েই স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর দলটিকে নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে মেসি-হিগুয়েন ও আগুয়েরোকে ছাড়াই শনিবার গুয়েতেমালাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বিপর্যয় পরবর্তী মিশন শুরু করেছে আকাশী-নীলরা। আর সেই ম্যাচে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন জিওভান্নি সিমিওনে। দলের তিন গোলের একটি গোল করেন তিনি।

তবে ফুটবল জগতে তার আরেকটি পরিচয় আছে। এই সিমিওনে হলেন বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের বড় ছেলে। ডিয়েগো আর্জেন্টিনা ফুটবলের কিংবদন্তি। তিনি ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও।

জিওভান্নির জীবন অনেকটা যাযাবরের মতো। জন্মসূত্রে জিওভান্নি স্পেনের নাগরিক। কারণ তার জন্মের সময় বাবা সিমিওনে খেলতেন অ্যাটলেটিকো মাদ্রিদে। জিওভান্নির জন্মের পর সিমিওনে চলে যান ইতালিতে। বাবার সঙ্গে তাকে যেতে হয় ইতালিতে। ফুটবল জীবন শেষে ডিয়েগো ফেরেন আর্জেন্টিনায়। ছেলেও ফেরেন দেশে। সেখানেই দেশের বিখ্যাত ক্লাব রিভার প্লেটের হয়ে ফুটবল জীবন শুরু। এরপর ডিয়েগো কোচ হয়ে স্পেনে ফিরলেও জিওভান্নি চলে যান ইতালিতে। লিওনের মেসির মতো স্পেন এবং আর্জেন্টিনা দু’দেশের হয়েই খেলার সুযোগ থাকলেও বাবার পরামর্শে জিওভান্নি বেছে নেন আর্জেন্টিনাকেই।

গুয়েতেমালাকে হারানোর পর জিওভান্নি বলেছেন, ‘আমার বয়স যখন ১৬, তখন বাবা বলেছিলেন তোমাকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে চাই। আজ বাবার স্বপ্ন পূরণ করার পর আমার টার্গেট, পাকাপাকিভাবে এই জার্সি ধরে রাখা।’

আর আর্জেন্টাইন সমর্থকরা এখন এই ‘যাযাবর’কে নিয়েই এখন স্বপ্ন দেখছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর