,

এপিএলে একই দলে তামিম-মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রি‌মিয়ার লিগ (এপিএল)। ১৯দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলবে পাঁচটি দল।

অংশগ্রহণ করবে আফগানিস্তানের পাঁচ প্রদেশ কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ।
এই টুর্নামেন্টের আজ হচ্ছে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। বাংলাদেশেরও রয়েছে বেশ কয়েকজনের নাম।

এই তালিকায় নাম রয়েছে পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করা মোহাম্মদ আশরাফুল ছাড়াও রয়েছে তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, জুনাইদ সিদ্দিক ও সাইফউদ্দিন।
এরই মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিমকে দলে ভিড়িয়েছে নঙ্গরহার দল। একই দলে ঠিকানা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের আরেক তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নঙ্গরহারের আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়াও এই দলে ডাক পেয়েছেন বেন কাটিং কিংবা মুজিব উর রহমানের মতো তারকা ক্রিকেটাররা।

নিজেদের ক্রিকেটের উন্নয়নে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইপিএল, বিপিএল কিংবা সিপিএলের আদলে আয়োজন করতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের