,

ইতালি পরামর্শ নিল ইউনূসের

news-image

ডেস্ক রিপোর্ট : যুবকদের বেকারত্ব দূর করার বিষয়ে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ নিল ইতালি। দেশটির উপ-প্রধানমন্ত্রী লুইজি ডি মাইও সম্প্রতি প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডি মাইও বলেন, তার দল সব বেকারের জন্য নিশ্চিত মৌলিক আয়ের ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এ বিষয়ে প্রফেসর ইউনূসের মতামত জানতে চান। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৈঠকে তরুণদের মূলধন সরবরাহ করতে জাতীয় পর্যায়ে একটি সোশ্যাল বিজনেস ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন নিয়েও তারা আলোচনা করেন। ডি মাইও বলেন, তিনি নাপলসের অধিবাসী যেখানে তরুণদের ৬০ শতাংশই বেকার। তিনি দুঃখের সঙ্গে বলেন, ইতালির মতো একটি ধনী দেশ তার নিজের তরুণদের কর্মসংস্থান করতে পারছে না।

এ সময় প্রফেসর ইউনূস বলেন, দরিদ্রদের রাষ্ট্র সহায়তা করলে তারা নির্ভরশীল হয়ে পড়ে। এর বদলে তাদের যোগ্যতা ও সক্ষমতা বিকাশের সুযোগ করে দেওয়া উচিত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এমডি আরও বলেন, তিনি বরং আর্থিক সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে উদ্যোক্তায় পরিণত করার পক্ষপাতী। তাঁরা উভয়েই তাঁদের আলোচিত বিষয়গুলো এবং এসব বিষয়ে গৃহীত বাস্তব কর্মপন্থাগুলো ফলো-আপ করতে একমত হন। উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ইতালির জাতীয় নির্বাচনের পর ইতালির প্রেসিডেন্ট, নব-নির্বাচিত পার্লামেন্টের স্পিকার, রোমের মেয়র ও টোরিনোর মেয়র প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। উৎসঃ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর