,

দেবকে একদম বিশ্বাস করবেন না: রুক্মিনী

news-image

রুক্মিনীর সঙ্গে দেবের সম্পর্কের কথা অনেকেরই জানা। গুঞ্জন আছে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এর আগে নিজের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’-নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেব। এ ছবিতে রুক্মিনী নেই ঠিকই তাই বলে দেবের সঙ্গে তাকে ভক্তরা দেখতে পাবে না এমনটাও নয়।

‘হইচই আনলিমিটেড’র সবরকম প্রচারেই বিহাইন্ড দ্য ক্যামেরায় রুক্মিনী সর্বদাই বিরাজমান। ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেবের সঙ্গে একই ফ্রেমে এলেন রুক্মিনী।

ক্যামেরা রেডি, দুই সেলেব-কাপলও রেডি। কিন্তু ফটোশুট করতে নারাজ দুই অভিনেতা-অভিনেত্রী। এখন তাদের মুড একটু হইচই করার। দেবের সঙ্গে রুক্মিনীর তো ছোট খাটো মিষ্টি ঝগড়া লেগেই থাকে। তেমনটাই ঘটল এবারও। নায়িকাকে দমানোর চেষ্টা করলেন তিনি। অবশ্য তাতে একেবারেই দমে নেই রুক্মিনী।

পাল্টা জবাবে রুক্মিনী বললেন, দেবকে একদম বিশ্বাস করবেন না। তাদের এই ভিডিওটি দেব শেয়ার করেছেন টুইটারে। যা রীতিমত ভাইরাল। কমেন্ট সেকশনে একটাই অনুরোধ করে যাচ্ছেন ভক্তরা। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন দেব-রুক্মিনীর রসায়নে কোথাও খামতি নেই।

এদিকে টলিপাড়ার এই হটেস্ট কাপলের বিয়ের জন্যও সকলে অধৈর্য হয়ে উঠেছে। ‘মেড ফর ইচ আদার’, ‘এবার বিয়েটা করেই ফেল’, ‘তোমাদের আবার মুভিতে দেখতে চাই’ এমনই সব কমেন্টস আসতে শুরু করেছে দেবের পোস্টে। এছাড়াও রুক্মিনী এবং দেবের সাজগোজ নিয়েও প্রশংসার অন্ত নেই। সাদা পোশাকে তাদের রূপকথার রাজপুত্র এবং রাজকন্যার চেয়ে কোনও অংশে কম কিছু লাগছে না।

তবে প্রশংসার ক্ষেত্রে দেবের পাল্লা অনেকটাই ভারি। কারণ দেবের এই লুক নজর কেড়েছে অসংখ্য মেয়েদের। প্রত্যেকের মুখে একই কথা, ‘দেবের থেকে চোখই সরছে না।’ দেবের এক ফ্যান লিখেছেন, এতটাও হট লাগা উচিত নয়।

সব ফ্যানেদের উদ্দেশ্যে এটুকু বলা যেতেই পারে, আপনাদের যেমন দেবের দিকে চোখ রয়েছে তেমনই দেবেরও সবদিকে খেয়াল রয়েছে। তাই দেবের প্রতিটি আপডেট ফলো করুন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের