,

প্রথা ভাঙ্গায় ওবামার কঠোর সমালোচনায় রিপাবলিকান নেতারা

news-image

প্রথা ভেঙে উত্তরসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার ওপর ক্ষুব্ধ রিপাবলিকান নেতারা। যদিও ওবামার ওপর ক্ষোভ প্রকাশ করলেও ট্রাম্পকে রক্ষার কোনো চেষ্টা করেন নি জিওপি নেতারা।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘সাবেক প্রেসিডেন্টের প্রথা ভেঙে ওবামা যা করেছেন তা হতাশাজনক। তার বক্তব্য ছিল রাজনৈতিক এবং গত ৮ বছরে ডেমোক্রেটরা যা বলে আসছিল তারই পুনঃপ্রচার। সত্যিটা হল, ২০১৬ সালের নির্বাচনে মার্কিন জনগণ যখন ট্রাম্পকে প্রেসিডেন্ট মনোনীত করেন তখনই তারা ওবামার নীতি এবং নির্দেশনাকে বর্জন করেছিলেন।’

বিচারক জিয়ানিনি পিরো বলেন, ‘ওবামার কারণেই ট্রাম্পের মত বহিরাগত ব্যবসায়ী প্রেসিডেন্ট হয়েছেন। পিরো বলেন, আপনার মিথ্যে, নীতি এবং বিভেদ, আপনিই বারাক, আপনিই ট্রাম্পকে নির্বাচিত করেছেন।’

ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও টুইট বার্তায় বলেন, ‘ডেমোক্রেট, রিপাবলিকান, গণমাধ্যমসহ আমাদের সবাইকে এটি মানতে হবে রাজনীতি এখন থিয়েটারে রূপ নিয়েছে।’ রুবিও আরো বলেন, ট্রাম্প সঠিক নন, কিন্তু ওবামাও নন। অভিবাসন এবং ইরান চুক্তি ইস্যুতে নিজের সমালোচনাকারীদের তোয়াক্কা করেননি ওবামা।

ট্রাম্পের মিত্র ও নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্তিও ট্রাম্পের পক্ষাবম্বন করেন নি। তবে ওবামার নিন্দা জানিয়ে বলেন, ‘তিনি বলেছেন, ট্রাম্প উপসর্গ, কারণ নন। যদি ওবামা সঠিক হয়ে থাকেন তবে কারণটা দাঁড়ায় ওবামার ৮ বছরের শাসনের পরই ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন।’

সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘ওবামার আমলের উচ্চ কর, নি¤œ প্রবৃদ্ধি, ভঙ্গুর সেনাবাহিনী, দুর্বল পররাষ্ট্রনীতির সঙ্গে পরিচিত ভোটাররা জানত হিলারি ক্লিনটন প্রায় একই কাজ করবেন। তারা সেরাটি খুঁজেছিল। তাই ট্রাম্প প্রেসিডেন্ট।’

শুক্রবার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন ওবামা। শ্বেতাঙ্গশ্রেষ্ঠত্ববাদীতার পক্ষাবলম্বন, পররাষ্ট্রনীতি, রাশিয়ার সঙ্গে যোগাযোগ, গণমাধ্যমকে দোষারোপ এবং জাতিকে ভুল পথে পরিচালনার জন্য ট্রাম্পকে দোষারোপ করেন। তিনি আরো বলেন, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে রাজনীতির সৌন্দর্য আবার ফিরিয়ে আনার অন্যতম সুযোগ। পলিটিকো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের