,

বসুন্ধরা কিংসে খেলতে আসছেন বিশ্বকাপে খেলা কোস্টরিকার ফুটবলার

news-image

গত জুনে রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার হয়ে দারুণ খেলেছিলেন ড্যানিয়েল কলিনড্রেস। এবার তিনি আসছেন বাংলাদেশে প্রিমিয়ার ফুটবল লিগ খেলতে। ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংস।

গেল মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে আসে বসুন্ধরা কিংস। এই লিগে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতে চায় ক্লাবটি। সেই লক্ষ্যে শক্তিশালী দল গড়ছে তারা। ক’দিন আগেই কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। আসন্ন প্রিমিয়ার লিগে খেরার জন্য নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে বসুন্ধরা কিংস।

বিদেশি খেলোয়াড় কোটায় ড্যানিয়েল কলিনড্রেসকে দলে নিয়ে চমক দিল বসুন্ধরা কিংস। সব ঠিক থাকলে আগামী বুধবার ঢাকায় পৌঁছাবেন কলিনড্রেস। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার কলিনড্রেসের কোস্টারিকার হয়ে অভিষেক ২০১১ সালে। এপর্যন্ত দেশের জার্সিতে ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। যার শেষ দুটি রাশিয়া বিশ্বকাপে। এ ব্যাপারে বসুন্ধরা কিংসের কর্ণধার সায়েম সোবহানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ওই ক্লাবের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কোস্টারিকা থেকে খেলোয়াড় আনার ব্যাপারটি স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা