,

বিদ্যুৎ খাতে এক বছরে ২৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

news-image

দেশে বিদ্যুতের চাহিদা যেমন বাড়ছে তেমনই তার সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হচ্ছে বিদ্যুতের সংযোগ। আর এই কারণে এ খাতে রাজস্ব আদায়ও দিন দিন বেড়ে যাচ্ছে। গত ২০১৭-১৮ এক অর্থ বছরে বিদ্যুৎ খাতে রেকর্ড পরিমান ২৯ হাজার ৩৭২ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

উল্লেখিত অর্থ বছরে বিদ্যুতের বিল করা হয়েছিল ২৯ হাজার ৭১৩ কোটি ২ লাখ টাকা। এ সময় অনাদায়ী বিলের পরিমান মাত্র ৩৪০ কোটি ৫৫ লাখ টাকা। মোট রাজস্ব আদায়ের বিপরীতে বিপিডিবি’র নিজস্ব বিতরণ অঞ্চলের রাজস্বের পরিমান ৬ হাজার ৬০৭ কোটি ৮২ লাখ টাকা। ডিপিডিসি’র আদায়কৃত রাজস্বের পরিমান ৫ হাজার ২৪৮ কোটি ২৩ লাখ টাকা। ডেসকোতে আদায় হয়েছে ৩ হাজার ১০৯ কোটি ৫৫ লাখ টাকা। ওজোপাডিকো’র আদায় হয়েছে ১ হাজার ৫০৯ কোটি ৬৭ লাখ টাকা। আরইবি’র সর্বাধিক ১১ হাজার ২৬৯ কোটি ৯৯ লাখ টাকা এবং নেসকোতে আদায় হয়েছে ১ হাজার ৬২৭ কোটি ১৯ লাখ টাকা।

সূত্রমতে, রাজস্ব আদায়ে বিতরণ অঞ্চলগুলোর মধ্যে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিতরণ অঞ্চল। ওই জোনে মোট রাজস্ব আদায় হয়েছে ২ হাজার ৬১১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া উল্লেখযোগ্য বড় আদায়কৃত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ অঞ্চল ১ হাজার ৩৩ কোটি ৯৮ লাখ টাকা, কুমিল্লা অঞ্চল ৮৪০ কোটি ১৯ লাখ টাকা, সিলেট অঞ্চল ৫৩৬ কোটি ৮৪ লাখ। এ ছাড়া বাল্ক ও খুচরা গ্রাহকের কাছ থেকে আদায় হয়েছে ১ হাজার ৫৮৫ কোটি ৮ লাখ টাকা।

২০১৭-১৮ অর্থ বছরে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ৬০ হাজার ৭৯৬ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা। এরমধ্যে বিপিডিবি’র উৎপাদন ছিল ৩১ হাজার ৮২ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা। আইপিপি থেকে এসেছে ১৬ হাজার ৮০৬ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা, রেন্টাল পাওয়ার থেকে এসেছে ৮ হাজার ১২৪ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা, ভারত থেকে আমদানি করা হয়েছে ৪ হাজার ৭৮২ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা। ওই বছর সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৮ জুন ১০ হাজার ৯৪৯ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগের রাজস্ব আদায় সম্পর্কে বিপিডিবি’র পরিচালক সাইফুল হাসান চৌধুরী আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমকে বলেন, বিদ্যুৎ বিভাগে এখন শৃঙ্খলা ফিরে এসেছে। সর্বোচ্চ রাজস্ব আদায় তারই প্রমান। তিনি বলেন, আমরা চাহিদা মত গ্রাহকদের বিদ্যুৎ দিচ্ছি তাই আগামীতে রাজস্ব আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের