,

ব্রিটিশ সেনাবাহিনীতে নারী ধর্ষণ সর্বোচ্চ পর্যায়ে

news-image

ব্রিটিশ সেনাবাহিনীতে নারী সৈনিকদের ধর্ষণের ঘটনা যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত তিন বছরে আড়াই’শর বেশি নারী ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ধর্ষণের শিকার হয়েছেন। ডেইলি স্টার সানডে এ তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলছে, গত বছর অন্তত ১৩০ নারী যারা মূলত সৈনিক তারা ধর্ষণের কবলে পড়েন। তার মানে প্রতি দুই দিনে একজন ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হচ্ছেন। গত বছর ধর্ষণের অভিযোগের পর ব্রিটিশ সেনাবাহিনীতে ৭৭টি তদন্ত শুরু হয়, ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৬০টি।

ধর্ষণ নিয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে তদন্তের সংখ্যাও ৫০ শতাংম বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে যেখানে এধরনের ২০টি তদন্ত হয় সেখানে ২০১৭ সালে তা বৃদ্ধি পায় ২৯টিতে। সেনাবাহিনীর একটি শীর্ষ সূত্র বলছে যৌন অপরাধ এখন এক প্রধান সংকট হয়ে দেখা দিয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর বিচার ব্যবস্থায় এর এক গুরুতর প্রভাব পড়ছে।

সৈনিকদের মধ্যে শিশু পর্নগ্রাফি দেখার প্রবণতা আরেক গুরুতর সমস্যা উল্লেখ করে এই সামরিক কর্মকর্তা বলেন, যৌন নির্যাতন হ্রাসে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত মদ্যপানকেও ধর্ষণের একটি উপসর্গ বলে বিবেচনা করা হচ্ছে। এমনকি ক্যাডেট ফোর্সেও ধর্ষণের ঘটনা বাড়ছে যেখানে কিশোর কিশোরীরা সামরিক শিক্ষা নিতে আসছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর