,

প্রেম সংক্রান্ত জটিলতায় ঢাবি ছাত্রীর এ কেমন কাণ্ড!

news-image

মালিবাগ চৌধুরীপাড়ার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী আফিয়া সারিকা (২৪) আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) বিকালে চৌধুরীপাড়া বি ব্লকের ৩৮৯/বি নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশের ধারণা, প্রেম সংক্রান্ত কোনো কারণে সারিকা গলায় ফাঁস দিয়ে থাকতে পারেন।

সারিকা যশোর সদর উপজেলার ভেজপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে। বাবা-মা ও তিন বোন মিলে তারা খিলগাঁওয়ের ওই বাসার পাঁচ তলায় ভাড়া থাকতেন।

বাবা নুরুল আমিন বিডি২৪লাইভকে বলেন, ‘সারিকা ঢাবির মার্কেটিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিকালে মেয়ে ও তিনি বাসায় ছিলেন। এ সময় পাশের রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতালে নেয়া হয়।’

‘পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিডি২৪লাইভকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

আফিয়া সারিকার বড় বোন সুমাইয়া বলেন, ‘আফিয়া ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেয়, পরে তা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে কিছুই বলেননি তিনি। তিন বোনের মধ্যে সারিকা সবার ছোট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের