,

সাইফ-প্রীতি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন!

news-image

বিনোদন ডেস্ক
সাইফ আলি খান ও প্রীতি জিনতা বলিউডের দুই জনপ্রিয় তারকা। একসঙ্গে তারা অভিনয় করেছেন বেশ কয়েকটি সুপারহিট ছবিতে। এর মধ্যে ‘সালাম নমস্তে’, ‘কাল হো না হো’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘কেয়া কেহনা’ অন্যতম।

‘সালাম নমস্তে’ ছবিতে অভিনয় করতে গিয়েই সাইফ-প্রীতি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন! শুনতে অবাক লাগছে নিশ্চয়ই? আসলে বিষয়টা সিরিয়াস নয়, মজার ছলেই একে অপরকে মারতে চেয়েছিলেন।

২০০৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পায় ‘সালাম নমস্তে’ ছবিটি। রোববার ছবিটির মুক্তির ১৩ বছর পূর্তি হয়। এই উপলক্ষে প্রীতি জিনতা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রীতি বলেন, এই ছবির শুটিংয়ে আমরা খুব মজা করেছিলাম। আমি আর সাইফ এতো দুষ্টুমি করেছি যে, শুটিংয়ের লোকজন বুঝতেই পারছিলেন না যে, আমরা রিহ্যার্সাল করছিলাম নাকি একে অপরকে মেরে ফেলতে চাচ্ছিলাম।

সাইফ আলি খান সর্বশেষ নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেমস’-এ অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন। বর্তমানে নতুন আরেকটি ওয়েব সিরিজে অভিনয় করছেন পতৌদির নবাব। অন্যদিকে প্রীতি জিনতাকে বর্তমানে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায় না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের