,

নতুন কিছুর অপেক্ষায় বুবলী

news-image

বিনোদন ডেস্ক।। শবনম বুবলী। ঢালিউডের একমাত্র নায়িকা যিনি এখনও পর্যন্ত একজন নায়ককে নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন। একের পর এক সিনেমাতে কাজ করে যাচ্ছেন হালের এই নায়িকা। তবে শুধুমাত্র ঢাকাই চলচ্চিত্রের কিংখ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে।

সবশেষ ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ সিনেমাতে দেখে গেছে তাকে। সামনে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন আরেকটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে বুবলীর।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সত্যি বলতে এ সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি আমি করব এটা চূড়ান্ত হয়েছে। বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে। কাহিনীটা আমার কাছে আলাদা মনে হয়েছে বলে ‘হ্যাঁ’ বলেছি। এখন আমি ভিন্ন কিছু ছাড়া কাজ করতে চাই না।’

বুবলী অভিনীত নতুন এ সিনেমাতেও অভিনয় করবেন শাকিব খান। এটি পরিচালনা করবেন শাহীন সুমন।

বুবলী এ পর্যন্ত মোট সাতটি সিনেমাতে অভিনয় করেছেন। প্রতিটি সিনেমাতেই বেশ ভালো সাফল্য পেয়েছেন। এর আগে শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’সহ ৭টি সিনেমায় অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের