,

কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি: মুনমুন

news-image

বাংলা সিনেমায় অশ্লীলতার কথা উঠলেই যে’কজন নায়িকার নাম প্রথমে উঠে আসে, তাদের মধ্যে অন্যতম মুনমুন। নব্বই দশকের শেষ দিকে সিনেমায় এসে খুব অল্প সময়ে তারকা বনে যান তিনি। অভিনয় করেন সুপারহিট অনেক ছবিতে। এরমধ্যে অনেক ছবিই অশ্লীলতার জন্য সমালোচিত হয়েছে বলে জানা যায়।

কিন্তু নিজের ওপর এই অভিযোগকে একেবারে অস্বীকার করেছেন মুনমুন। তার মতে, তিনি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করেননি। সম্প্রতি এটিএন বাংলার ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে এসে নিজের ক্যারিয়ার নিয়ে অনেক কথা বলেছেন মুনমুন।

অশ্লীলতার প্রসঙ্গ নিয়ে জিজ্ঞেস করা হলে মুনমুন বলেন, অশ্লীল সময়ের শুরুর দিকটায় আমি ছিলাম। কিন্তু ২০০৩ সাল থেকে তো আমি সিনেমায় অভিনয়ই করিনি। এর আগে যে ছবিগুলোতে অভিনয় করেছি, সেগুলোতে আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি। কেউ প্রমাণ দিতে পারবে না।

ক্যারিয়ারে প্রায় ৮৫টি ছবিতে অভিনয় করেছেন মুনমুন। এরমধ্যে একটি ছবিও ফ্লপ হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, আসলে আমার কোনো ছবিই ফ্লপ হয়নি। তবে সুপার-ডুপার হিট হয়েছে ৫০টিরও বেশি ছবি।

১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ঢাকাই ছবিতে দাপট ধরে রেখেছিলেন মুনমুন। তিনি জানান, সেই সময়ে মৌসুমী, শাবনূরদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ব্যাপক সাফল্য পেয়েছিলেন। তবে ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে তিনি সিনেমা থেকে দূরে সরে যান। এরপর তিন-চার বছরের বিরতি দিয়ে আবারো ফিরে আসেন। তবে আগের মতো জনপ্রিয়তা আর পাননি। বর্তমানে মুনমুনের হাতে পাঁচটি ছবি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের