,

কিন্তু মেসি তো আমার মতো সুদর্শন নয় : রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক: গত এক দশকে বিশ্ব ফুটবল মানেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ধ্রুপদী দ্বৈরথ। যে দ্বৈরথে কখনো জিতে যান মেসি, আবার কখনো তাকে ছাড়িয়ে যান রোনালদো। ফুটবল বিশ্বের যত রেকর্ড, তার বেশিরভাগই এখন এ দুজনের দখলে। মেসি-রোনালদোর এ প্রতিযোগিতায় এবার নতুন এক তথ্য জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার ক্রাউচ।

মাঠের খেলায় মেসি-রোনালদো কেউ কাউকে ছাড় না দিলেও মাঠের বাইরে অনেক এগিয়ে রোনালদোই। ফ্যাশনেবল চরিত্র বা মিডিয়া গ্ল্যামারে রোনালদোর চেয়ে বেশ পিছিয়েই মেসি। শুধু তাই নয় দৈহিক গড়নেও নাকি রোনালদোর মতো সুদর্শন নন মেসি। এমনটা আর কেউ নন, খোদ রোনালদোই দাবী করেছেন।

ইংলিশ সংবাদ মাধ্যম ‘ডেইলি মেইলে’ লেখা নিজের কলামে এ তথ্য জানিয়েছেন ক্রাউচ। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন রিও ফার্ডিনান্ড। আর ইংল্যান্ড দলে ফার্ডিনান্ডের সতীর্থ ছিলেন ক্রাউচ। ফার্ডিনান্ডের কাছ থেকেই রোনালদোর ব্যাপারে মজার নানান গল্প শুনেছেন ক্রাউচ। যার একটি তিনি লিখেন ডেইলি মেইলে।

ক্রাউচের কলাম থেকে রোনালদো বিষয়ক অংশ অনুবাদ করে নিচে দেয়া হল:রিও ফার্ডিনান্ড আমাদেরকে রোনালদোর বিষয়ে গল্প বলতো যে কিভাবে রোনালদো আয়নার সামনে গায়ে শুধু একটা তোয়ালে জড়িয়ে, দুই হাত ছড়িয়ে বলতো, ‘বাহ! কতো সুন্দর আমি।’ এটা দেখে ইউনাইটেডের অন্যান্য খেলোয়াড়রা তাকে ক্ষেপানোর জন্য বলতো, ‘তাতে কি? মেসি তো তোমার চেয়ে অনেক ভালো খেলোয়াড়।’ প্রতিক্রিয়ায় ক্ষেপতেন না রোনালদো। তিনিও উত্তর দিতেন, ‘আহা হোক না! কিন্তু মেসি তো আর আমার মতো সুদর্শন নয়।’

নিজের এই কলামে ক্রাউচ এই ঘটনা ছাড়াও নিজের ফুটবল ক্যারিয়ার, ক্লাবে বিভিন্ন দলের হয়ে খেলার নানান অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনবোধ সম্পর্কিত নানান তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা