,

এশিয়া কাপে যাওয়ার আগে মেয়ের ভালোবাসায় বাঁধা মাশরাফি (ভিডিও)

news-image

ক্রীড়াবিদদের জীবনে খেলার টানে প্রায়শই যেতে হয় বিদেশ সফরে, দেশে রেখে যেতে হয় পরিবার-পরিজনকে। খেলার কারণে প্রায়ই ব্যক্তিগত জীবনে সময় দেয়া হয়না তাদের। এর ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও। প্রতি বছরেই বিদেশে সিরিজ খেলতে ৪-৫টি ট্যুর দিতে হয় তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ট্যুরের সময় দেশেই থাকেন তাদের সন্তান-সন্তুতিরা।

খেলার কারণে, ক্যারিয়ারের কারণে এসব সফরে যাওয়াটা বড়রা সহজেই মেনে নিলেও ছোটদের পক্ষে যে তা বোঝা সম্ভব নয় তা বলার অপেক্ষা রাখে না। বুঝতে পারে না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেয়ে হুমায়রা মর্তুজাও। বাবার আদরের মেয়ে হুমায়রা প্রতি সিরিজের আগেই মাশরাফি বাড়ি ছেড়ে যাওয়ার সময় বায়না ধরে, বাবাকে যেতে দিবে না সে।

এর ব্যতিক্রম ঘটলো না এশিয়া কাপের উদ্দেশ্যে মাশরাফিরা আরব আমিরাত যাওয়ার সময়েও। আশামাফিক ফলাফল পেলে প্রায় ১৫ দিনের জন্য আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার আরব আমিরাতের বিমানে চেপে বসার আগে বরাবরের মাশরাফির পথ আগলে ধরেন হুমায়রা। পরে মেয়েকে বুঝিয়ে বাসা থেকে বের হন মাশরাফি।

এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আপলোড করেন মাশরাফির ছোট ভাই মোরসালিন মর্তুজা। যেখানে দেখা যায় মেয়ে হুমায়রা তার পরনের টিশার্ট ধরে বাসার ভেতরে নেয়ার চেষ্টা করছে। কিন্তু জাতীয় দায়িত্বে ব্যস্ত মাশরাফি সাড়া দিতে পারছেন না মেয়ের চাওয়ায়। তবে মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বুঝ দেন হুমায়রাকে।

এই দৃশ্যের ভিডিও ইন্সটাগ্রামে আপলোড করে মোরসালিন লিখেন, ‘দেশের ১৬ কোটি মানুষের কাছে তাদের অন্য দেশে খেলতে যাওয়াটা যেমন আনন্দের, তেমনি পরিবারের কিছু অবুঝদের কাছে তাদের যাওয়াটা অনেক কষ্টদায়ক।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের