,

যৌনতার বিনিময় এখন ঘুষ

news-image

কাজ পাইয়ে দেয়ার জন্য যৌন সুবিধা চাওয়া এবং তা দিতে রাজি হওয়াও এখন থেকে ঘুষ বলে গণ্য হবে। ভারতে চালু হতে যাওয়া ‘দুর্নীতি বিরোধী (সংশোধনী) আইন-২০১৮’ আইনে ঘুষ চাওয়া ও দেয়া দুটিই শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা হচ্ছে। সেই সঙ্গে ঘুষ বলতে শুধু আর আর্থিক লেনদেন নয়, যে কোনো অন্যায্য সুবিধার আদান-প্রদানকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যৌন সুবিধা চাওয়া এবং তা দিতে রাজি হওয়ার বিষয়টিও থাকছে।
!
নতুন এই আইনটি প্রধানত দেশটিতে ১৯৮৮ সালে চালু হওয়া দুর্নীতি বিরোধী আইনেরই সংশোধিত রূপ। আগে সরকারি কর্মীরা এর আওতায় পড়তেন। তার পরে ২০১৩-য় এই আইনে সংশোধনী এনে বেসরকারি ক্ষেত্রকেও দুর্নীতি নিরোধক আইনের আওতায় আনা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সংশোধিত আইনে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এ বার থেকে যৌন সুবিধা নেয়া, বিভিন্ন ক্লাবের দামি সদস্যপদ বা যে কোনো অন্যায় সুবিধা পাওয়ার জন্য পদস্থ কর্তাদের গ্রেপ্তার করতে পারবে।

জানা যায়, অন্যায় সুবিধা হিসেবে গণ্য হয় এমন কিছুই থাকছে নয়া আইনে। যেমন দামি উপহার, ছুটি কাটানো, বিমানের টিকিট কেটে দেয়া, পরিবার বা কাছের লোকের চাকরির ব্যবস্থা। এ ধরনের সুবিধা এ বার থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ভারতীয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জি বেঙ্কটেশ রাও জানান, সংশোধিত আইনে কার্যত যে কোনো রকম বাড়তি সুবিধা পাওয়াকেই ‘অন্যায্য সুবিধার আওতায় নিয়ে এসে তাকে ঘুষের সংজ্ঞা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর