,

আপত্তিকর ভিডিওটি নিয়ে যা বললেন সুমি

news-image

বিনোদন ডেস্ক
ছোটপর্দার অভিনয়শিল্পী শাহনাজ সুমি। গত বছর নারী দিবসে জুঁই নারিকেল তেলের একটি বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

এ ছাড়া ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের ‘সিজন থ্রি’তে সেরা দশে ছিলেন সুমি। সম্প্রতি তার নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সুমি জানান, তার নাম ব্যবহার করে একটি মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল করা হয়েছে।

এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে সুমি জানান, ‘সোনার পাখি, রুপার পাখি’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। আমার চরিত্রের নাম ছিল বিজলী। নাটকটি খুবই জনপ্রিয় হয়, বিশেষ করে প্রবাসী দর্শকদের কাছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখছি, একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে আমার নাম লিখে বলা হচ্ছে বিজলী চরিত্রের সেই মেয়েটি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ কারণে আমি স্ট্যাটাসও দিয়েছি।

তিনি আরো বলেন, ‘অহেতুক মিথ্যা অপপ্রচার করে আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বিভীষিকা নিয়ে আসা হয়েছে। ভাইরাল ভিডিওর ওই মেয়েটি আমি নই। মেয়েটি ফর্সা আর আমি কালো। আমার মুখে দাগ আছে। তিল আছে, কিন্তু ওই মেয়েটির মুখে এসব নেই। চেহারায় অনেক মিল আছে এটা সত্যি। চেহারায় মিল থেকে কেউ যদি খুন করে সে দায়ও কি আমার?’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের