,

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববারের এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরের দিকে যাওয়ার পথে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। খবর রয়টার্স।

দক্ষিণ সুদান কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি লেকে আঁচড়ে পড়ে। দুর্ঘটনার আগে বিমানে মোট ২২ জন যাত্রী ও ক্রু ছিলেন। যাদের ১৯ জনই প্রাণ হারায়।

সুদানের তথ্যমন্ত্রী তাবান আবেল সংবাদমাধ্যমকে বলেন, রোববার ঘটা ওই দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ২২ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে দুইজন এখনও নিখোঁজ।

আহতদের একজন ইতালিয়ান চিকিৎসক, যিনি একটি এনজিওতে কাজ করেন। গুরুতর আহত ওই চিকিৎসককে উদ্ধার করে ইরোলের এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। নদীর ধারে এ বিমান বিধ্বস্তের পর প্রত্যক্ষদর্শীরা পানি থেকে হতাহতদের উদ্ধার করে। ২২ যাত্রীর মধ্যে ৩ জন শিশু ছিল বলে জানিয়েছে একটি সূত্র।

জুবাতে অবস্থিত দক্ষিণ সুদান বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী অফিসার ডেবিড সুবেক বিমান বিধ্বস্তের কথা নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কোনও তথ্য জানাননি।

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ২০১৫ ও ২০১৭ সালে অনুরূপ দুই দুর্ঘটনায় এক ডজন যাত্রী নিহত ও ৪ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর