,

ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে সাত পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় ১০ আগস্ট রোববার রাত ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, ফক্সনিউজ, এবিসি নিউজ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় সন্ত্রাসী হামলার কোনও আলামত পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালানো আফগান নাগরিককে আটক করা হয়েছে।

স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উত্তর পূর্বাঞ্চলীয় ফ্রান্সের ১৯তম প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী হঠাৎ করে পথচারীদের ওপর হামলা শুরুর প্রথমে এমকে২ সিনেমা হলের সামনে দুই পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে। ওই সময়ে পাশে খেলতে থাকা কয়েক যুবক তাকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারে আর তাকে থামানোর চেষ্টা করে। তবে তাদের আঘাত করে পালিয়ে যায় হামলাকারী। এরপরই দুই ব্রিটিশ পর্যটকের ওপর হামলা চালানো হয়।

আহতদের মধ্যে অন্তত দুইজন ব্রিটিশ পর্যটকও রয়েছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আমরা জরুরি ভিত্তিতে ওই ঘটনার তদন্ত করছি আর ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

উল্লেখ্য, ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছিলেন শতাধিক মানুষ। এখনও দেশটিতে সতর্কতা জারি রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর