,

স্টাইলিশ বাবা-মেয়ে!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সুহানা খান বলিউডের অন্যতম সেরা স্টাইলিশ বাবা-মেয়ে। সুহানা লন্ডনের এক কলেজে লেখাপড়া করেন। বাবা শাহরুখ খান লন্ডনে গিয়েছিলেন আদরের মেয়েকে দেখতে।

আজ রোববার বিকেলে স্টাইলিশ বাবা-মেয়েকে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায়। লন্ডন থেকে তাঁরা দেশে ফিরেছেন। আর চিত্রসাংবাদিকরা ঝটপট তুলে ফেলেন স্টাইলিশ বাবা-মেয়ের ছবি।

শাহরুখ খান কালো ট্রাউজার ও কালো লং কোট পরেছিলেন। সুহানা পরেছিলেন ধুসর ট্যাংক টপ, সঙ্গে চেক শার্ট। শাহরুখ খান আদুরে কন্যার হাত ধরে ছিলেন। ভক্তরা বলছেন, ‘এয়ারপোর্ট লুক’।

তারকাকন্যাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শাহরুখ খানের মেয়ে সুহানা খান। আগস্ট সংখ্যায় জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ-কন্যা হয়ে গ্ল্যামার-জগতে প্রবেশ করেছেন। চলতি বছরের মে মাসে ১৮ পূর্ণ করেছেন সুহানা। তাঁকে নিয়ে ভক্তদের বিপুল আগ্রহ।

ভোগের প্রচ্ছদকন্যা হওয়ার পর থেকেই মিডিয়ার মনোযোগে রয়েছেন সুহানা। ভোগের ছবিতে তাঁর আবেদনময়ী ছবি শুধু ভক্তদেরই নয়, বলিউডের বড় বড় পরিচালকেরও নজর কেড়েছিল। শোনা যাচ্ছে, শিগগিরই বলিউড ছবিতে অভিষেক হবে এ তারকাকন্যার। তবে সুহানা বলছেন, আগে একাডেমিক পাঠ চুকে যাক।

তাই কলেজে ছুটি পেয়েই বাবার হাত ধরে চলে এসেছেন মুম্বাইয়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের