,

প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার সন্ধ্যা ৭টায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কাজী ফিরোজ রশীদ।

জাতীয় পার্টির এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর জাতীয় পার্টির চেয়ারম্যানকে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দলের শীর্ষ তিন নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্ট কেউই।

সূত্র আরো জানায়, বৈঠকে আগামী একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির কারা থাকবেন সেসব বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়েছে বলেও জানানো হয় প্রধানমন্ত্রীকে।

তবে আওয়ামী লীগের সঙ্গে জোটে গেলে আসন ভাগাভাগির বিষয়টি নিয়েও একটি প্রাথমিক আলোচনা হয়। নির্বাচন পরবর্তী সরকার গঠন, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ আরও নানা বিষয় আলোচনায় উঠে আসে।

এছাড়া, আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। বৈঠকে এ বিষয়টিও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

জাতীয় পার্টির অপর একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাতে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আরও এক দফা বৈঠক করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তারা পরবর্তী বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা