,

পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট বন্ধ

news-image

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের সরকারি বিমান সংস্থা ফ্লাই দুবাই ৫ সেপ্টেম্বর থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব কার্যক্রম বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুবাই থেকে সিলেট হয়ে দেশে আসা প্রবাসীরা।

ফ্লাই দুবাইয়ের সিলেট অফিসে গিয়ে দেখা যায়, কয়েক যাত্রী বসে আছেন। তাদের হাতে পাসপোর্ট এবং দুবাই ফিরে যাওয়ার অগ্রিম কেটে রাখা টিকিট। তারা প্রত্যেকেই দুবাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের ‘যেখান থেকে টিকিট করেছেন সেখানে যোগাযোগ করতে বলছেন’ ফ্লাই দুবাইয়ের কর্মকর্তারা।

জামাল উদ্দিন নামের এক যাত্রী জানান, দুবাইয়ে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। ফেরার কথা ১০ সেপ্টেম্বর। দুবাইয়ের কোম্পানি তাকে টিকিট কেটে দিয়েছে। কিন্তু তিনি এখন বিপাকে পড়ে যেতে পারছেন না। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা