,

কে এই মাদক সম্রাজ্ঞী ইডেন ডি’সিলভা

news-image

অনলাইন ডেস্ক: নাম ইডেন ডি’সিলভা ওরফে রামিসা সিমরান। গত শুক্রবার ভোরে গুলশান থানা পুলিশের হাতে ধরা পড়েছে ১৯ বছর বয়সী এই তরুণী। এরপর এক এক করে বেরিয়ে আসছে তার নানা অনৈতিক কর্মকাণ্ডের কেচ্ছা-কাহিনী।

গুলশান অভিজাত এলাকায় মধ্য রাতে দেখা মেলে সুন্দরী নারীদের। যারা টাকার বিনিময়ে যে কোনো অনেতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে দ্বিধাবোধ করেন না। মাদক সেবন থেকে শুরু করে মাদক বিক্রি, দেহ ব্যবসা যাদের কাছে কোনো বিষয় নয়। সূত্র জানায়, ইডেন ডি’সিলভা ওরফে রামিসা সিমরান তাদেরই একজন। যিনি ইয়াবা সুন্দরী নামেরও পরিচিত।

সূত্র আরও জানায়, সুন্দরী এই তরুণী পোশাক-আকাশে সব সময় পরিপাটি থেকে ধনাঢ্য পরিবারের সন্তানদের টার্গেট করতেন। এরপর তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সুযোগ-সুবিধা আদায়ের পাশাপাশি সুযোগ পেলে ব্ল্যাকমেইলও করতেন। মূলত মাদকের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও গত শুক্রবার ভোরে সুন্দরী এই তরুণীকে একটি চুরির মামলায় আটক করা হয়। যে মামলায় ইডেন ডি’সিলভার বিরুদ্ধে এক ধনাঢ্য পরিবারের সন্তানকে প্রেমের জালে ফেলে ফাঁসিয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরসহ একাধিক থানায় তার নামে মামলা ও জিডি রয়েছে। তবে এতোদিন তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে শুক্রবার ভোরে গুলশান ১৭ নম্বর সড়ক থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এরপর পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে তা নাকচ করে বিচারক কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানায় ইডেন ডি’সিলভার বিরুদ্ধে যে মামলা রয়েছে শিগগিরই সেগুলোর নথি সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে তাকে আবারও কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে। সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা