,

হেঁচকি থেকে নিস্তার পান ঘরোয়া উপায়ে

news-image

ডেস্ক রিপোর্ট।। হেঁচকি ওঠা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। চিকিৎসকদের মতে, হেঁচকির কোনও বিশেষ একটি কারণ নেই। নানা কারণেই হেঁচকি উঠতে পারে।

খেতে বসার পর খাবার পেটে যাওয়ার পরেই বা দ্রুত খেতে চেষ্টা করলে, গরম ও মশলাদার খাবার খেলে কিংবা গরম খাবারের সঙ্গে ঠান্ডা জল খেলে হেঁচকি ওঠার প্রবণতা বাড়ে। অনেক সময় দীর্ঘ ক্ষণ হাসলে বা কাঁদলেও হেঁচকি ওঠে। আবার বড় ধরনের কোনও অসুখের কারণেও হেঁচকির প্রবণতা থাকে।

বড় কোনও অসুখ ছাড়া সাধারণ কারণে হেঁচকি উঠলে জল খেলে তা কমে, লিভার ঠান্ডা হয়, এমন একটা ধারণা আমাদের আছেই। তবে তা থেকে নিষ্কৃতি পেতে আরও কিছু ঘরোয়া কিছু উপায় অবলম্বন করাই যায়। দেখে নিন সে সব কী কী।

»হঠাৎ হেঁচকি ওঠা শুরু করলে সঙ্গে সঙ্গে কয়েক চামচ মাখন বা চিনি খান। মাখনের ফ্যাট ও চিনির শর্করা হেঁচকি কমাতে কার্যকর।
»ঘাড়ে গরম তেল দিয়ে ভাল করে মালিশ করুন, হেঁচকি সহজে কমবে।
»লম্বা শ্বাস নিয়ে ভিতরে অনেক ক্ষণ তা ধরে রেখে দিন। সঙ্গে অবশ্যই নাক বন্ধ রাখুন। শ্বাস বার করতে না পারার কষ্ট অসহ্য হয়ে উঠলে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। বার কয়েক এই পদ্ধতি অবলম্বন করলে সহজেই কমবে হেঁচকি।
»দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে কিছু ক্ষণ থাকুন। শ্বাস চেপে রাখুন সেইটুকু সময়। দেখবেন, হেঁচকি নিমেষেই বন্ধ হয়ে গিয়েছে।
»খাটে বসে লম্বা শ্বাস নিন, এ বার দুই হাঁটুকে মুড়ে বুকের কাছে আনুন। পেটের তলদেশে চাপ পড়ে হেঁচকি বন্ধ হয় এই উপায়ে। উৎস: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা