,

সাইনিং মানি ফিরিয়ে দিলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক: ‘পদ্মাবত’ ছবির অভাবনীয় সাফল্যের পর বিশাল ভরদ্বাজের পরিচালনায় নতুন কাজ শুরু করতে যাচ্ছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু সহশিল্পী ইরফান খানের ক্যান্সার ধরা পড়ায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।

গ্যাংস্টার ধাঁচের ছবি ‘স্বপ্না দিদি’র মাধ্যমে ‘পিকু’ জুটি ইরফান ও দীপিকাকে আবারও একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু অসুস্থ ইরফান বিদেশে চিকিৎসার জন্য থাকায় তা অনিশ্চয়তার মুখে পড়েছে।

শোনা যাচ্ছে, পরিচালক বিশাল ভরদ্বাজকে ‘স্বপ্না দিদি’তে কাজ করার জন্য নেওয়া সাইনিং মানি ফিরিয়ে দিয়েছেন দীপিকা। শুটিং সহসা হবে না জেনে নিজ থেকেই টাকাগুলো আর রাখতে চাননি ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। তবে ইরফান সুস্থ হয়ে উঠলে তার ও বিশালের সঙ্গে আবারও অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

এদিকে দীপিকার বিয়ের প্রস্তুতি চলছে জোরেশোরে। দীর্ঘদিনের প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, ইতালির লেক কোমোতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে থাকবেন শুধু দুই পরিবার ও তাদের বন্ধুরা।

যদিও রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এখনও পরিষ্কারভাবে মুখ খোলেননি দীপিকা। তার সাফ কথা, ‘বিয়ের ব্যাপারে আমি কিছুই বলবো না।’

সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ (২০১৩) ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান দীপিকা ও রণবীর। এরপর একই নির্মাতার ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫) ও ‘পদ্মাবত’ (২০১৮) ছবিতে দেখা গেছে এই জুটিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা