,

জীবনের শেষ ইনিংস খেলছেন অ্যালিস্টার কুক

news-image

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক যুগের ক্যারিয়ারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ইংল্যান্ড দলের ওপেনার অ্যালিস্টার কুক।
সফরকারী ভারতের বিপক্ষে ওভালে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। এর আগে সিরিজে চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কুকই সর্বোচ্চ রানের মালিক। ওভালে শেষ টেস্ট খেলতে নামার আগ পর্যন্ত ১৬০ ম্যাচে ৪৪.৮৮ গড়ে কুকের সংগ্রহ ১২ হাজার ২৫৪ রান। যার মধ্যে শতক আছে ৩২টি, অর্ধশতক আছে ৫৬টি। ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ রান ২৯৪।

শেষ টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে খেলেন ১৯০ বলে ৭১ রানের ইনিংস। ক্যারিয়ারে যোগ হলো আরও একটি অর্ধশতকের ইনিংস।

ওভালে শেষ টেস্ট খেলতে নামার সময় এই ইংলিশ ওপেনারকে গার্ড অব অনার দেন ভারতীয় দলের খেলোয়াড়রা। এই সময় গ্যালারি ভর্তি দর্শকরাও তাকে দাঁড়িয়ে সম্মান জানায়।এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন শেষ ওয়ানডে ম্যাচ।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা