,

এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়ল টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক: গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করেছে বাংলাদেশ জাতীয় দল।

এশিয়া কাপকে সামনে রেখে গত কয়েকদিন যাবত অনুশীলনে ব্যস্ত ছিল ১৬ সদস্যের বাংলাদেশ দল।
এর আগে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সন্ধ্যায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ১৩ সদস্যের দল ঢাকা ছাড়লেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি পেসার রুবেল হোসেন ও ওপেনার তামিম ইকবাল।

এ নিয়ে রুবেল হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, এখনও তিনি জানেন না কবে যাবেন আরব আমিরাতে।
সাকিব আল হাসানের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা