,

বিতর্কিত আচরণে জরিমানা গুনলেন সেরেনা

news-image

স্পোর্টস ডেস্ক: রোববার (৯ সেপ্টেম্বর) ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করেন জাপানের ২০ বছর বয়সী টেনিস তারকা নাওমি ওসাকা। এদিন সেরেনাকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেয় জাপানের এই তরুণী।

খেলায় হার-জিত থাকবেই কিন্তু খেলার মাঝে আম্পায়ারের উপর চটে যান ৩৬ বছর বয়সী সেরেনা উইলিয়ামস।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনাকে আম্পায়ার কার্লোস রামোস সতর্ক করেন ম্যাচের নিয়ম ভাঙায়। এতে উল্টো ক্ষেপে যান যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

সেরেনা প্রথম সেটে হারের পর রাগ ঝাড়লেন নিজের র‍্যাকেটের উপর। মাটিতে ছুড়ে ফেলায় নাওমিকে এক সেট পেনাল্টি দেন আম্পায়ার।

এতে আম্পায়ারকে উদ্দেশ্য করে সেরেনা বলেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কারণ আমি আপনাকে চোর বলছি? আপনি আমার থেকে এক পয়েন্ট চুরি করেছেন? কিন্তু আমি চোর নই। আমি আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমি রেফারি চাই, চোর না।

ম্যাচ চলাকালীন তিনটি অপরাধের জের ধরে ম্যাচ পরবর্তী বিচার হয় সেরেনার। এতে ১৭ হাজার ডলার জরিমানা গুনতে হয় এই আমেরিকান টেনিস তারকাকে।

এ জাতীয় আরও খবর

নিজভূমে ফিরতে চায় রোহিঙ্গারা

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা