,

শাকিবের টানে ঢাকায় আসছেন নুসরাত ও সায়ন্তিকা

news-image

আগামী ২১ সেপ্টেম্বর দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘নাকাব’ ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। বাংলাদেশে এটি সাফটা চুক্তির আওতায় মুক্তি পাবে। ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এ ছবিতে ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানকে প্রথমবারের মত ভৌতিক চরিত্রে দেখা যাবে। তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রেও। ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই মুখ নুসরাত জাহান ও সায়ন্তিকা।

নতুন খবর হলো, ঢাকায় ছবির প্রচারণার কাজে ছবি মুক্তির আগে ঢাকায় আসবেন কলকাতার এই দুই জনপ্রিয় অভিনেত্রী। তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবেন শাকিবও। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল অজিজ।

আবদুল আজিজ বলেন, ‘দুই বাংলায় ‘নাকাব’ ছবিটি আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে। আর এই ছবির প্রচারণায় অংশ নিতে দুই দিনের জন্য নুসরাত ও সায়ন্তিকা আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন। আমরা ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় একটা অনুষ্ঠান করারও পরিকল্পনা করেছি। এ অনুষ্ঠানে নুসরাত ও সায়ন্তিকা অংশ নেবেন। এ বিষয়ে প্রাথমিক আলাপ চূড়ান্ত হয়েছে।’

শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের