,

মেয়েরা এটা ২০১৮, পুরুষ সঙ্গীর যত্ন নাও…

news-image

অনলাইন ডেস্ক: সমকামিতাকে সম্প্রতি বৈধ ঘোষণা করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। স্বমেজাজেই এই রায়কে স্বাগত জানিয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, মেয়েরা এটা ২০১৮। ঠিক মতো করে তোমার পুরুষ সঙ্গীর যত্ন নাও। না হলে অন্য কোনও পুরুষ তার যত্ন নিতে শুরু করবে…।

স্বস্তিকার এই টুইট নিয়ে অবশ্য দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। তিনি রায়ের পক্ষে না বিপক্ষে তা স্পষ্ট নয়। কারও মতে, মত জানাতে গিয়ে কি কিছুটা ব্যঙ্গ করে ফেললেন না অভিনেত্রী? কেউ আবার বলছেন, শুধু মেয়েদের উদ্দেশে কেন এমন টুইট?

১৮৬১ সালের ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমকামী যৌন সম্পর্ককে অপরাধ ঘোষণা করা হয়েছিল। একে ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে সম্প্রতি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ রায় দিয়েছে, এ ধারা সমকামীদের সমানাধিকারে ধাক্কা দিচ্ছে।

প্রধান বিচারপতি বলেন, আমি যা, আমি তা-ই। আমাকে সে ভাবেই গ্রহণ করতে হবে।

পাঁচ বিচারপতির বেঞ্চের সদস্যরা চারটি পৃথক রায়ে একই সুরে লিখেছেন, যৌন পছন্দ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তাই তার ভিত্তিতে ভেদাভেদ করা সংবিধানের ১৪তম অনুচ্ছেদের (নাগরিকদের সমানাধিকার ও আইনি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রকে) বিরোধী। বেঞ্চের অন্যতম বিচারপতি ইন্দু মালহোত্রা বলেন, বছরের পর বছর সমানাধিকার থেকে বঞ্চিত করার জন্য সমকামী সম্প্রদায়ের কাছে ইতিহাসের ক্ষমাপ্রার্থনার দায় থেকে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের