,

প্রিয়াংকার সঙ্গে সম্পর্কে কীভাবে জড়ালেন, জানালেন নিক (ভিডিও)

news-image

কখন আর কীভাবে নিকের সঙ্গে প্রিয়াংকার প্রেম শুরু হয় সে বিষয়ে জানতে মুখিয়ে আছেন অনেকেই।সম্প্রতি ‘টুনাইট শো উইথ জিমি ফ্যালন’নামক জনপ্রিয় একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকার হবু বর নিক জোনাস।

অনুষ্ঠানে নিজেদের প্রেমের গল্প ফাঁস করলেন তিনি।অনুষ্ঠানের শুরুতে প্রিয়াংকার সঙ্গে বাগদানের জন্য নিককে শুভেচ্ছা জানান সঞ্চালক জিমি ফ্যালন।নিককে প্রশ্ন করেন জিমি, প্রিয়াংকার সঙ্গে পরিচয় হল কীভাবে হয়? প্রেমটিই বা হয়েছিল কীভাবে?

নিক অনেকটা লাজুক ভঙ্গিতে জানান, বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তাদের। তার পর টেক্সট আদান-প্রদান চলতে থাকে। এভাবেই টানা ছয় মাস কথাবার্তা চলে তাদের মধ্যে।এ ছয় মাসে চোখাচোখিও হয়নি? উত্তরে সহাস্যে নিক বলেন, না, তবে ছয় মাস পর মেট গালাতে আমরা প্রথম সামনাসামনি হলাম।

প্রথম চোখে চোখ রেখেই বলিউড কুইনের হৃদয় নাড়া দিয়ে দিলেন! উত্তরে নিকের সুখের অভিব্যক্তি, ঠিক তেমন নয়। তবে এখন থেকে ঠিক পাঁচ মাস আগে থেকে আমাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে।আমাদের মনে হয়েছিল আমরা ঠিক কাজটিই করছি। আর দুজনের পারস্পারিক ভালো বোঝাপড়া করেই এগিয়েছি। আমরা ভীষণ খুশি। অনুষ্ঠানের শেষের দিকে ফ্যালন নিককে প্রশ্ন করেন, অন্যান্য সেলিব্রেটি দম্পতির মতো আপনাদের কোনো ডাক নাম রয়েছে কিনা?

উত্তরে নিক সেটিও প্রকাশ্যে আনেন। তিনি জানান, তাদের ‘প্রিক’ বলে ডাকা হয় বন্ধুমহলে।এ ছাড়া অনুষ্ঠানে নিক তাদের বাগদান অনুষ্ঠানের কিছু মজার ঘটনা শেয়ার করেছেন।যাই হোক, প্রিক বা প্রিয়াংক-নিককে এ গভীর প্রেম আপাতত বাগদান পর্যন্ত এগিয়েছে, ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন কবে মালাবদল করবেন এ বলিহলি জুটি।টুনাইট শো উইথ জিমি ফ্যালন নামক অনুষ্ঠানটিতে নিকের সঙ্গে ফ্যালনের আলাপচারিতার ভিডিওটি দেখতে ক্লিক করুন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর