,

সোনালী বেন্দ্রের মৃত্যুর গুজব, স্বামীর ক্ষোভ

news-image

বিনোদন ডেস্ক: ক্যান্সারের সঙ্গে লড়ছেন বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার মৃত্যুর হয়েছে বলে টুইট করেন বিজেপির এক সাংসদ। টুইটারে রাম কদম নামের ওই বিজেপি নেতা লিখেন, সোনালী বেন্দ্রে আর নেই।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন সোনালীর স্বামী গোল্ডি বেহেল। শনিবার তিনি টুইটারে লিখেছেন, সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি। গুজবে বিশ্বাস করবেন না এবং সেসব ছড়াবেন না। কারণ যাদের সম্পর্কে এসব ছড়ানো হচ্ছে এটা তাদের অনুভূতিকে আঘাত করে।

রাম কদম মৃত্যুর গুজব ছড়ানোর পর গত শুক্রবার ফের টুইট করেন। তিনি তাতে লিখেছেন, ‘সোনালি বেন্দ্রের খবরটা গুজব ছিল। গত দুই দিন ধরে তার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি!’ সূত্র: গাল্ফ নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের