,

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশের ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৯ টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে একজন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। এছাড়া ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি অনেক বাড়ি-ঘরের ক্ষতি এবং ভূমিধস হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয়রা এর ৬ দশমিক ৫ মাত্রা রেকর্ড করেছে।

ভূমিকম্পে পুয়ের্তাস নেগরেস, ‍গুয়ানো ও চাঞ্চির পাওয়ার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এলাকাগুলোর বাসিন্দারা।।

এদিকে, রাজধানী কুইটোতেও ভূকিম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানায়, ইকুয়েডরে এমন ভূমিকম্প প্রথম নয়। ২০১৬ সালের ১৬ এপ্রিল দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালাী ভূমিকম্প আঘাত হানে। সেসময় ৬৭৩ জন লোক মারা যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের