,

ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো’র দিনক্ষণ চূড়ান্ত

news-image

স্পোর্টস ডেস্ক:রাশিয়া বিশ্বকাপ শেষেই জানা গিয়েছিল পরবর্তী আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে তখনো নিশ্চিত ছিলো না কবে, কোথায় মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল।

অবশেষে শুক্রবার জানা গেল ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’ ম্যাচের দিনক্ষণ। আগামী মাস তথা অক্টোবরের ১৬ তারিখ সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হবে দুই দল। শুক্রবার নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে এই ঘোষণা দিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

অক্টোবরের ১৬ তারিখ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে ১২ তারিখ স্বাগতিক সৌদি আরবের বিপক্ষেও একটি ম্যাচ খেলবে ব্রাজিল। এসব প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বে থাকবেন নেইমার।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে নেইমারের স্থায়ীভাবে ব্রাজিলের অধিনায়কত্ব তুলে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক