,

প্রেমিকাকে হত্যা করে লাশের পাশেই বসেছিল প্রেমিক

news-image

পরকীয়া প্রেমের সূত্র ধরে ব্যবসা প্রতিষ্ঠানে রাতভর ফুর্তি করে ভোরে লিমা আক্তার লিমু (১৮)কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পাষণ্ড প্রেমিক স্বাভাবিকভাবে বসে ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানে। লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেয়া হলে ঘাতক প্রেমিক খোকন পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. মাসুদুর রহমান জানান, খোকন আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিখোঁজের ৪ দিনের মাথায় লাশ উদ্ধারের পর লিমুর বাবা বাদী হয়ে খোকনকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, মাস কয়েক আগে লিমুর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কেটের দর্জিঘর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক খোকনের। এরপর গত ২৮শে আগস্ট বিকালে বাড়ৈখালী গ্রামের আ. মতিনের মেয়ে লিমু প্রেমিক খোকনের দোকানে যায়। লিমু সেখানে গিয়ে ৩০ হাজার টাকা দাবি করে।

প্রেমিক খোকন প্রলোভন দেখিয়ে লিমুকে দোকানের ভেতর রেখে রাত্রি যাপন করে। খোকন ভোররাতে লিমুকে চলে যেতে বললে সে টাকা দাবি করে। টাকা না পেলে লিমু ঘটনা ফাঁস করে দিবে বলে জানায়। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে খোকন গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে লিমুকে হত্যা করে। হত্যার পর লাশ কাপড়ের র‌্যাকের বাক্সে লুকিয়ে রেখে ঠাণ্ডা মাথায় দোকানদারি করে। পরদিনও সারাদিন দোকানদারি করে রাত ১১টার দিকে লিমুর লাশ বস্তায় মুড়িয়ে মার্কেটের ছাদ থেকে নিচে ফেলে দেয়।

পুলিশ ওইদিনই দোকানের র‌্যাকে রক্তের দাগ ও লাশ পচা গন্ধের সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য খোকনের দুই ভাই ও ২ কর্মচারীকে আটক করে। এরপর রোববার দিন দুই সন্তানের জনক খোকনকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর