,

ফেসবুক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ৩ স্কুলছাত্রীর করুন পরিণতি!

news-image

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে চট্টগ্রামের তিন স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ ও সুনামগঞ্জ থেকে ওই তিন ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত আরও একজন পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো: শাকিব খান (১৮), তার ভাই সম্রাট (৩০) ও মা আজিজা খাতুন (৪৮) এবং দুই বন্ধু নাঈম হোসেন (১৮) ও সুজন (২০।

ওই তিন স্কুলছাত্রীকে ১লা সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ধর্ষণের শিকার হয় তারা বলে জানিয়েছেন সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার একজন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অপর দু’জন ৮ম শ্রেণির ছাত্রী। তারা তিন জনই নগরীর পতেঙ্গা থানার মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।

তিনি জানান, চাঞ্চল্যকর এ ঘটনায় একজন ছাত্রীর বাবার দায়ের করা অপহরণ মামলার সূত্র ধরে ওই তিন স্কুলছাত্রীকে উদ্ধার ও তাদের ফেসবুক বন্ধুসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১লা সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পর ওই তিন ছাত্রী আর বাড়ি ফেরেনি। এ ঘটনা পুরো এলাকায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করে। পরে পতেঙ্গা থানায় গিয়ে অপহরণের অভিযোগে একটি মামলা করেন এক ছাত্রীর বাবা।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহেদুল ইসলাম জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের বাসিন্দা শাকিব খান মুসলিমাবাদ এলাকায় ভাড়া থাকতেন। সেখানে এক ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তার বন্ধু নাঈম এবং সম্রাটের সঙ্গে ওই ছাত্রীর আরও দুই বান্ধবীর পরিচয় হয়। ফেসবুকের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হতো। এক পর্যায় গিয়ে শাকিব ও তার দুই বন্ধু বেড়াতে যাওয়ার কথা বলে ফুঁসলিয়ে তিন স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যায়।

এক ছাত্রীকে নিয়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় নিজের বাসায় রাখেন শাকিব। সেখানে তার দুই ভাই ও মাও থাকে। অপরদিকে, শাকিবের দুই বন্ধু বাকি দু’জন ছাত্রীকে নিয়ে সুনামগঞ্জ জেলা সদরে চলে যান। আর সেখানে ছাত্রীরা ধর্ষণের শিকার হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত টানা দুদিন অভিযান চালিয়ে ওই তিন ছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, শাকিবের ভাই ও মা ভিকটিমকে আটকে রাখতে সহযোগিতা করায় তাদেরকেও গ্রেফতার করা হয়েছে।

এসআই জাহেদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া তিন ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত আরও এক ফেসবুক বন্ধু পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর