,

ইদলিবে সংঘাত ঠেকাতে সক্রিয় তুরস্ক: এরদোগান

news-image

সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘাঁটি ইদলিবে যেকোনো ধরণের সংঘাত ঠেকাতে তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের সীমান্তবর্তী এই প্রদেশে হামলা করতে দামেস্ক প্রায় এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি দাবি করেন।

এছাড়াও ইদলিবে মঙ্গলবার চালানো রাশিয়ার বিমান হামলাটি ভুল ছিল বলেও মন্তব্য করেন এরদোগান। তিনি এক বিবৃতিতে জানান, ইদলিব তুরস্কের সীমান্তবর্তী হওয়ায় এখানে আঙ্কারার স্বার্থ ও নিরাপত্তার ব্যাপার রয়েছে। এখান থেকেই পুরো সিরিয়ার আহত, বাস্তুচ্যুত শরণার্থীদের মানবিক সহায়তা প্রদান করা হয় বলে এরদোগান মন্তব্য করেছেন। সম্ভাব্য ভয়াবহ হামলায় ইদলিবে একটি মারাত্মক বিপর্যয় ও মানবিক সংকট তৈরি হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, গত মঙ্গলবার সেখানে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। যদিও হামলাটি দেশটির বিদ্রোহী সংগঠন আল-নুসরা ফ্রন্টের ওপর চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা