,

জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ সাফ চ্যাম্পিয়নশিপ মিশনটা দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আর নিজেদের দ্বিতীয় ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় জেমি ডে’র শিষ্যরা। যেখানে শারীরিকভাবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে স্বাগতিকদের।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

এই টুর্নামেন্টে দু’দলই জয় দিয়ে শুরু করেছে। উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে পাকিস্তান। পরে ভুটানকে ২-০ গোলে হারিয়ে জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দলও নিজেদের জানান দেয়।

ফিফার ৠাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪। যেখানে পাকিস্তান দল ৭ ধাপ পিছিয়ে রয়েছে। তবে শারীরিকভাবে তারা বেশ এগিয়ে। কিন্তু বাংলাদেশি কোচ জেমি প্রতিপক্ষের এই বিষয়টি আমলে নিলেও তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি এই ম্যাচ জিতে দলকে সেমিফাইনালের পথে এগিয়ে রাখতে চান।

বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। সমান ছয়টি করে জয় পেয়েছে দু’দল। বাকি চারটি ম্যাচ ড্র। সাফের পরিসংখ্যানেও সমান দুটি করে জয় দুদলের, বাকি দুটি ড্র। তবে সর্বশেষ সাফে ২০১৩ সালে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। যেখানে একই দিন নেপাল-ভুটানের মধ্যে অন্য ম্যাচটি ড্র হলে আর বাংলাদেশ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের