,

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

news-image

স্পোর্টস ডেস্ক: ফরাসি লিগে সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন কিলিয়ান এমবাপ্পে। গত সপ্তাহে নিমেসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে কড়া ট্যাকেলের শিকার হওয়ার পর প্রতিপক্ষের ফুটবলারকে আক্রমণাত্মক ভঙ্গি দেখান তরুণ এ তারকা। পরে রেফারি তাকে লাক কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

জয়ী দলের হয়ে একটি গোল করা এমবাপ্পের ঝামেলাটি হয় নিমেসের তেজি স্যাভিনিয়েরের সঙ্গে। তবে পার পেয়ে যাননি স্যাভিনিয়েরও। সেদিন তিনিও দেখেন লাল কার্ড। আর তার শাস্তি হয়েছে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।

জাতীয় দল ফ্রান্সের হয়ে বর্তমানে জার্মানিতে রয়েছেন এমবাপ্পে। উয়েফা ন্যাশন লিগে স্বাগতিকদের বিপক্ষে মিউনিখে খেলার কথা রয়েছে তার। ফলে শাস্তির বিপরীতে তার কোনো শুনানির দরকার হয়নি।

নিষেধাজ্ঞার ফলে রাশিয়া বিশ্বকাপ জয়ী এমবাপ্পে লিগে সেইন্ট-এতিয়েন, রেনেস ও রেমিসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। তবে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে তার কোনো বাধা থাকবে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের