,

বাজারে আসছে ভাঁজ করা সম্ভব এমন স্মার্টফোন

news-image

প্রযুক্তি ডেস্ক: স্যামসংয়ের মোবাইল ফোন বিভাগের প্রধান ডিজে কোহ জানিয়েছেন, ভাঁজ করা যায় এমন স্মার্টফোন তৈরি ও বাজারজাতের উপযুক্ত সময় এখনই। এ মন্তব্যের পর থেকে ধারণা করা হচ্ছে যে স্যামসং বাঁকানো ফোনসেট বাজারে ছাড়তে যাচ্ছে।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডিজে কোহ জানান, স্যামসংয়ের ভোক্তার চাহিদাবিষয়ক গবেষণা থেকে জানা যায় যে, বাঁকানো ফোনের বাজারে চাহিদা রয়েছে।

একাধিক ফোনসেট নির্মাতা প্রতিষ্ঠান নমনীয় স্ক্রিনসহ সেট তৈরি করছে বলে বাজারে গুজব রয়েছে। স্ক্রিনের মাঝখানে কোনো ভাঁজের চিহ্ন ছাড়াই এসব সেটের স্ক্রিনকে দুই ভাগে ভাগ করা যাবে।

তবে স্যামসং জানিয়েছে, এ বিষয়ে এখনও তাদের কাছে বলার মতো কোনো তথ্য নেই।

সিএনবিসিকে ডিজে কোহ বলেন, ভাঁজ করতে সক্ষম নমনীয় ফোন তৈরির ক্ষেত্রে প্রযুক্তির বিকাশ জটিল হলেও স্যামসং এ প্রযুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ের উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে।

তবে তিনি জানিয়েছেন, একটি নমনীয় স্মার্টফোন বাজারে ছাড়ার আগে যন্ত্রটির উদ্দেশ্য ও চাহিদা সম্পর্কেও পরিষ্কার ধারণা হওয়া প্রয়োজন।

কোহ বলেন, নতুন এ নমনীয় ফোন যদি সাধারণ স্মার্টফোনের বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে, তা হলে মানুষ এ নতুন যন্ত্র কেন কিনবে?

তার মতে, প্রতিটি যন্ত্র, যন্ত্রের প্রতিটি বৈশিষ্ট্য, প্রতিটি নতুন আবিষ্কার গ্রাহকের কাছে অর্থবহ হওয়া জরুরি। মোবাইল ফোন সেটের বাজারে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে স্যামসংয়ের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

অ্যাপলকে টপকে জুলাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়েছে হুয়াওয়ে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর