,

ঘূর্ণিঝড়ের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

news-image

ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই এবার ভুমিকম্প কেঁপে উঠলো জাপান। বৃহস্পতিবার জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোকাইড়োতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন আরও ৩২ জন। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের আঘাতে ১২০ জন আহত হয়েছেন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে হোকাইড়ো দ্বীপের ৫৩ লাখ মানুষ। ড্রোন ফুটেজে দেখা যায় বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাস্তার ওপর গাছ পড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ।

হোকাইড়ো বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে ভূমিকম্পের পর সবধরনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে ২৯ লাখ ৫০ হাজার বাড়িতের কখন বিদ্যুৎ ফিরে আসবে তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

এছাড়া দ্বীপটির সঙ্গে সবধরনের ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে গেছে। প্রধান বিমানবন্দরের মেঝেতে ছাদের সিলিং ও পানি পড়ে থাকতে দেখা গেছে। জানা গেছে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে এর কার্যক্রম। এতে করে ২০০ ফ্লাইট ও ৪০ হাজার যাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছে দেশটি বার্তা সংস্থা কিউডো।

এর আগের দিন টাইফুন জেবির কারণে কানসাই বিমানবন্দরও বন্ধ করা হয়।

‘ভূমিকম্পের দেশ’ হিসেবে পরিচিত জাপান প্রায়ই বড় বিপর্যয়ের মধ্যে পড়ে। ভূমিকম্প, ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিসহ নানা প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রস্তুত থাকতে হয় জাপানিদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর