,

জেরুজালেম থেকে দূতাবাস সরিয়ে নিবে প্যারাগুয়ে

news-image

অনলাইন ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশ প্যারাগুয়ে তার ইসরায়েলস্থ দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহর থেকে তেল আবিবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মে মাসে প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কারতেজ মার্কিন সরকারকে অনুসরণ করে তার দেশের দূতাবাস বায়তুল মুকাদ্দাস শহরে স্থানান্তর করেছিলেন।

গতকাল বুধবার প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী লুইস আলবার্তো ক্যাস্তিগলিওনি রাজধানী আসানসিওনে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর, স্বচ্ছ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে ক্রমবর্ধমান আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টা চলছে প্যারাগুয়ে তাতে অবদান রাখতে চায়।

শিগগিরই ল্যাতিন আমেরিকার দেশটির দূতাবাস তেল আবিবে ফিরিয়ে নেয়া হবে বলে তিনি জানান।

গত মে মাসে প্যারাগুয়ের তৎকালীন প্রেসিডেন্ট কার্তেজ দূতাবাস স্থানান্তর প্রক্রিয়ায় অংশ নিতে নিজে বায়তুল মুকাদ্দাসে ছুটে গিয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মারাও আব্দো গতমাসে দায়িত্ব গ্রহণ করার পর দূতাবাস আগের জায়গায় ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হলো। কার্তেজ ও আব্দো দু’জনই প্যারাগুয়ের ক্ষমতাসীন রক্ষণশীল ‘কলোরাডো’ পার্টির নেতা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ৬ ডিসেম্বর মুসলমানদের প্রথম ক্বিবলা সমৃদ্ধ শহর বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর চলতি বছরের ১৪ মে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস উদ্বোধন করা হয়।

মুসলিম বিশ্বের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের