,

আবারো শাকিবের বিপরীতে সংবাদ পাঠিকা

news-image

সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে অভিষেক হওয়া সর্বশেষ নায়িকা বুবলী। দুই বছর আগে ‘বসগিরি’ ছবির মাধ্যমে বুবলীর এই রাজকীয় অভিষেক হয়। এর আগে তিনি ছিলেন সংবাদ পাঠিকা। খবর পাঠের ভুবন থেকে এসে রূপালি পর্দায় এরইমধ্যে তিনি জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে নিয়েছেন।

সেই ধারাবাহিকতায় আবারো শাকিবের বিপরীতে সংবাদ পাঠিকা আসছেন। শাকিবের নতুন ছবি ‘শাহেনশাহ’তে নায়িকা হিসেবে থাকছেন রোদেলা জান্নাত। যিনি একজন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছিলেন। বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে জমকালো মহরতের মাধ্যমে ‘শাহেনশাহ’ ছবির এই নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এসময় নতুন নায়িকা রোদেলা জান্নাতকে নিয়ে শাকিব খান বলেন, রোদেলা যে সংবাদ পাঠিকা, এটা আমি জানতামই না। যাইহোক, নায়িকা হিসেবে আবারো সংবাদ পাঠিকা পেলাম। এজন্য বুবলীকে ধন্যবাদ। তাকে দেখেই অনেকে সিনেমায় আসার আগ্রহ পাচ্ছে।

অন্যদিকে রোদেলা জান্নাত বলেন, শাকিব স্যারকে ধন্যবাদ। তিনি আমাকে কোথাও দেখেছেন এবং মনে করেছেন যে, আমাকে দিয়ে কিছু করা সম্ভব। আপনার কারণেই হয়ত একটা জায়গা খুঁজে পেয়েছি। সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে কাজটা করতে পারি।

তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মাণ হতে যাওয়া এই ছবির আরেক নায়িকা নুসরাত ফারিয়া। এর ফলে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘শাহেনশাহ’ ছবিটি। আগামী ১১ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর