,

দ্বিতীয় সন্তানের বাবা হলেন শহিদ কাপুর

news-image

বিনোদন ডেস্ক: বলিউড তারকা শহিদ কাপুর আবারও বাবা হয়েছেন। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে বুধবার একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী মীরা রাজপুত। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

২০১৫ সালের ৭ জুলাই ৩৪ বছরের শহিদ কাপুর বিয়ে করেন তার থেকে ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে। ২০১৬ সালের ২৬ আগস্ট প্রথমবার মা হন মীরা। জন্ম নেয় শহিদ-মীরা দম্পতির প্রথম সন্তান মিশা।

তার ঠিক ২ বছর পর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন তারা। শহিদ-মীরার সন্তানকে দেখতে হাসপাতালে ভিড় জমান অনেকেই। শহিদের ভাই ঈশান খাট্টার ও মা নীলিমা আজিমকে দেখা যায় হাসপাতালে।

প্রথম সন্তানের বাবা হবার পর ২০১৬ সালে টুইটারে শহিদ কাপুর লিখেছিলেন, ‘ও এসে গেল! আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’ আর কিছুদিন আগে মীরার দ্বিতীয়বার মা হবার খবরটিও টুইটারে জানিয়েছিলেন শহিদ। কিন্তু ছেলের জন্মের পর ব্যস্ত বাবা এখনও নিজে থেকে কিছু জানাতে পারেননি।

শহিদ কাপুর ব্যক্তিজীবনে ব্যস্ততার পাশাপাশি সিনেমায় সাফল্য ছড়াচ্ছেন। কিছুদিন আগেই এই অভিনেতার ‘পদ্মাবত’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটিতে শহিদের অভিনয় প্রশংসিত হয়েছে। বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচনা তৈরি করেছে এই ছবিটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের